কাজী নজরুল ইসলাম

কবিতা - চাঁপা রঙের শাড়ি আমার

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান

চাঁপা রঙের শাড়ি আমার
যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদী,
কহিব শুধাইলে কি যে।।

ছি ছি হরি একি খেল লুকোচুরি,
একেলা পথে পেয়ে কর খুনসুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি,
ছলকি গেল কলসি যে।।

ডাঁশা কদম্ব দিবে বলি হরি,
ডাকিলে-তরুতলে কেন ছল করি,
কাঁচা বয়সী পাইয়া কিশোরী
মজাইলে, মজিলে নিজে।।

পরে পড়বো
১১৭
মন্তব্য করতে ক্লিক করুন