কাজী নজরুল ইসলাম

কবিতা - হায় স্মরণে আসে গো অতীত কথা

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান

হায় স্মরণে আসে গো অতীত কথা।
নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা।
মুখ তার রহি রহি পড়ে মোর মনে।।

তার স্মৃতি ভুলিতে চাহি যতই
সখি মনে পড়ে তারে ততই,
সে কাঁদায় সখি মোরে ঘুমে জাগরণে।।

তার সাথে গেছে প্রাণ, দেহ আছে পড়ে,
বাঁচার অধিক আমি সখি গো আছি মরে।।

নাহি ফুল, আছে কাঁটার স্মৃতি,
নাহি আর সে চাঁদিনী তিথি,
নাহি আর সুখ শান্তি সখি এ জীবনে।।

পরে পড়বো
১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন