কাজী নজরুল ইসলাম

কবিতা - গুঞ্জা-মালা গলে কুঞ্জে এসো হে কালা

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ অন্যান্য কবিতা, গান

গুঞ্জা-মালা গলে কুঞ্জে এসো হে কালা।
বনমালী এসো দুলায়ে বন-মালা।।

তব পথে বকুল ঝরিছে উতল বায়ে
দলিয়া যাবে বলে অরুণ-রাঙা পায়ে,
রচেছি আসন তরুণ তমাল-ছায়,
পলাশ শিমুলে রাঙা প্রদীপ জ্বালা।।

ময়ূরে নাচাও তুমি তোমারি নূপুর-তালে,
বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদম-ডালে,
তোমা বিনে শ্যাম বিফল এ ফুল-দোল,
বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা।।

পরে পড়বো
১৬৬
মন্তব্য করতে ক্লিক করুন