সঙ্গী যাদের ফেসবুক
শংকর ব্রহ্ম
বাইরের কাজকর্ম টুকটাক সেরে
টুককরে ঢুকে পড়ি
ফেসবুকের অন্তরে,
আনন্দে কেটে যায় সারাদিন ধরে
একমাত্র তাকে সাথী করে।
এখানে যে কত সুজন সখা
কত যে এখানে সাথী,
কালকে যাকে চিনতামও না
বন্ধু রাতারাতি।
কেউ আসে, কেউ ফিরেও যায়
থাকে না চিরকাল,
বলতে পার সময়ে এই
নিত্য নতুন চাল।
ভাবি না তাই ও সব নিয়ে –
থাকে যে,তাকে রাখি
মনে থাকে না তাদের কথা,
যায় যারা, বাদবাকি।

মন্তব্য করতে ক্লিক করুন