কাজী নজরুল ইসলাম

কবিতা - পরান-প্রিয়! কেন এলে অবেলায়

কাজী নজরুল ইসলাম
বুধবার, ১৬ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

পরান-প্রিয়! কেন এলে অবেলায়।
শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়।।

সেদিনও সকালবেলা
খেলেছি কুসুম-খেলা,
আজি যে কাঁদি একেলা
ভাঙা এ মেলায়,
কেন এলে অবেলায়।।

ক্লান্ত দিবস দূরে
কাঁদিছে পিলুর সুরে,
কেন শত পথ ঘুরে
আসিলে হেথায়।।

পরে পড়বো
১৩১
মন্তব্য করতে ক্লিক করুন