কবিতা - পরান-প্রিয়! কেন এলে অবেলায় কাজী নজরুল ইসলাম বুধবার, ১৬ জুলাই ২০২৫ বিবিধ কবিতা পরান-প্রিয়! কেন এলে অবেলায়। শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়।। সেদিনও সকালবেলা খেলেছি কুসুম-খেলা, আজি যে কাঁদি একেলা ভাঙা এ মেলায়, কেন এলে অবেলায়।। ক্লান্ত দিবস দূরে কাঁদিছে পিলুর সুরে, কেন শত পথ ঘুরে আসিলে হেথায়।। ♥ ০ পরে পড়বো ১৩০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন