কাজী নজরুল ইসলাম

কবিতা - আমি চিরতরে দূরে চলে যাব

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ গান

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বেণী যাবে যবে খুলিতে।।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।।

আসিবে তোমার পরমোৎসব কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবে- কোন্‌ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়!
চমকি থামিয়া যাবে বেদনায়,
দেখিবে, কে যেন মরে মিশে আছে তোমার পথের ধূলিতে।।

পরে পড়বো
২৮২
মন্তব্য করতে ক্লিক করুন