Amarendra sen

কবিতা - আমায় ভালোবেসো না

Amarendra sen
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ গান, প্রেমের কবিতা

যদি আমি তোমায় কখনো
আবেগের ছোঁয়া দিয়ে থাকি—
ভুলে যেয়ো ভেবে মোরে
পথের অজানা কোনো পাখি।

যদি আমায় দেখে ভালো লাগে,
যদি কখনো হঠাৎ মনে জাগে;
আমায় ভালোবেসো না, রেখো না মনে—
স্মৃতির মালা হতে মুছে দিয়ো চিরতরে।

হোক না যতই ব্যথা, বিরহ জাগুক প্রাণে—
স্মৃতির কুসুম-বনে রেখো না মোরে।

পরে পড়বো
১৯৮

মন্তব্য করুন