নবনীতা দেবসেন

কবিতা - কখনাে ভালােবাসা

নবনীতা দেবসেন
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ প্রেমের কবিতা

ডাকলে আসে। পােষা কাকাতুয়ার মতাে
আঙুলে এসে বসে। ফরফরায় ।
ঘাড় দুলিয়ে, পলখ ফুলিয়ে, ঝুঁটি নাচিয়ে
বুলি কপচায়। মন-রাখা বোল পড়ে
আমার ধবধবে পাখি, আমার মন-রাখা
যত বুলি, যত শেখানাে-পড়ানাে বুলি,
আমার কানে মধু ঢালে।
তারপর আড়ালে
একা
দাঁড়ে বসে-ব’সে
নিজের মনে-মনে
আমার ধবধবে পােষ পাখি
ঝকঝকে শেকল বাজিয়ে অট্টহাসে
আর মহাশূন্যে
পালখ খশায়।

পরে পড়বো
১২১
মন্তব্য করতে ক্লিক করুন