ও আমার মনের মাঝি দেহখানি কোথায় নিয়ে যাও?
“যাচ্ছি নিয়ে দূর বিদেশে চুপ করে দেখে যাও।”
ঐ বিদেশটি কোথায় মাঝি বলো না আমায়?
“যাচ্ছি নিয়ে জান্নাতিময় সোনার মাদিনায়।”
পৌছে গিয়ে আমি কী করবো সেথায়
সালাম দিবে অশ্রু ফেলে নবীজীরও পায়।”
দিলে সালাম শুনবে কি কভু তিনি
“শ্রবণ করবেন কারণ সে যে হায়াতুন্নাবি।”
সালাম ভেজলে তাঁহার উপর লাভ কি হবে আমার?
“স্বর্গ ওয়াজিব হবে তোমার কথন স্বয়ং তাঁহার।”
মন-দেহকে এই নিয়ে ভাবি দিবারাতি!
“উভয় পুষ্প সেখানে যাওয়ার রোজ স্বপ্ন দেখি।”
চিত্ত-বক্ষ রাওদ্বা যেতে হয়ে আছে ব্যকুল
ইয়া ওয়াদুদু স্বপ্নখানি করিও কবুল।

মন্তব্য করতে ক্লিক করুন