শংকর ব্রহ্ম

কবিতা - সেই হাত

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ বিরহের কবিতা

সেই হাত
শংকর ব্রহ্ম

শুধু সেই হাতটাই নেই,আর সব আছে যথাযথ
খোলামেলা আকাশ,পলাশরাঙা মৃদুমন্দ হাওয়া,
শুধু মুখখানা আর ভাসে না দু’চোখে অবিরত
অগনন নক্ষত্রের মাঝে যার নিপুন আসা যাওয়া।

বাতাসে আসছে ভেসে ঘ্রাণ তার বসন্তের গানে,
সে যে কোথায়ও নেই,সে’কথা কি বসন্ত জানে?
হাতটাই নেই শুধু,আর সব ঠিক ঠাক আছে
এই বসন্তবাহার পরিবেশে ধারে আর কাছে,
পলাশ বনের ছুটে আসা হাওয়া জানায় আমন্ত্রণ,
তার রেশ ছড়িয়ে পড়ে আনচান করে ওঠে মন
শুধু সেই হাতটাই নেই দেখি,আমি এক অভাজন
যেই হাত ধরে তার কাছে অনায়াসে যেতাম এখন।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন