শংকর ব্রহ্ম

কবিতা - দৃঢ় হও

শংকর ব্রহ্ম
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

দৃঢ় হও
শংকর ব্রহ্ম

পরে আসছে বেলা প্রতিজ্ঞায় দৃঢ় হও
শানিয়ে নাও বুদ্ধি চেতনা ধৈর্য
এরপর ঝাঁপিয়ে পড়বে অন্ধকার
পথে অনেক থাকতে পারে বিপদ
তবুও তোমায় যেতে হবে।
বেলা পরে আসছে হয়েছো প্রস্তুত?
সতর্ক দৃঢ় পায়ে
মাটি ছুঁয়ে থাক বৃক্ষের মতোন।

এরপর আলো ফুটবেই
অন্ধকার আর কতক্ষণ?

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন