কবিতা: ভালোবাসার প্রতীক্ষা
কবি এইচ এম হাছনাইন
তোমার নাম লিখিনি কখনো পাপের কালি দিয়ে,
হৃদয়ের পাতায় রেখেছি দোয়ার আলো জ্বেলে।
চোখের আড়ালে থেকেও তুমি আছো খুব কাছে,
সিজদার মাটিতেও তোমার ছায়া নরমভাবে আসে।
আমি জানি ভালোবাসা শুধু দেখা-শোনার খেলা নয়,
এটা ধৈর্যের পরীক্ষা, এটা ইমানের জোরে জয়।
তাই হারাম পথে পা বাড়াইনি কখনো ভুলেও,
নিজেকে গড়েছি আমি আল্লাহর ভয় বুকে লুলে।
রাতের নীরবতায় যখন কাঁদি একা একা,
তোমার জন্য করি দোয়া—চোখ ভিজে যায় ঢেকে রাখা।
“হে রব, যদি সে আমার জন্য হালাল হয়,
তবে তাকে আমার দুনিয়া-আখিরাতের সুখ করো হয়।”
তোমাকে পাওয়ার স্বপ্ন আমি গড়েছি ইবাদতে,
নামাজের সিজদায় মিশে গেছে সেই প্রার্থনায় রাতে।
তুমি জানো না, কতবার তোমার জন্য কেঁদেছি,
কত দোয়ার ভেতরে তোমার নাম গেঁথেছি।
আমি চাই না তুমি আমার শুধু অনুভবের মানুষ হও,
আমি চাই তুমি আমার জীবনের হালাল সঙ্গী হও।
যেখানে থাকবে না লুকানো কোনো অপরাধের ভয়,
শুধু আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ পবিত্র সময়।
যদি আল্লাহ লিখে রাখেন আমাদের একসাথে থাকা,
তবে নিকাহ হবে আমাদের ভালোবাসার আসল কথা।
সেদিন আর লুকিয়ে নয়, প্রকাশ্যে তোমায় বলবো,
“তুমি আমার অর্ধেক দ্বীন, তোমাকেই আমি বরণ করবো।”
তখন আমাদের ভালোবাসা হবে ইবাদতের নাম,
প্রতিটি হাসি হবে আল্লাহর রহমতের কাম।
দুনিয়ার কোলাহল পেরিয়ে, জান্নাতের পথে হাঁটবো,
হাতে হাত রেখে আমরা শান্তির ঘর বাঁধবো।

মন্তব্য করতে ক্লিক করুন