আমি দেখেছি কান্না অশ্রুহীনের চোখে,
অবগাহন করেছি নিদাঘ দীর্ণ হৃদয়ে,
শূন্য প্রান্তরে নিরস নদীর নিতল শীতল বুকে;
কে যেন ডেকে নিয়ে যায় চোখের পাতায়
আমাতে হারিয়ে খুঁজি নিজেরে নিরন্তর—
আজানার অন্তর্নীলায় সরস-নীরস সুখে।
আমি স্থবির, তবু তারার সাথে বলেছি কথা,
এসেছি মাটিতে আকাশের গায়ে ছুঁয়ে;
জ্যোৎস্না রাতে চাঁদের আলো আনলো ডেকে —
কেতকীর লতা আমার বাতায়নে নুয়ে।
মাটির ধুলোয় সয়ে যাই শত দলনের কান্না,
ঘাসের শীষে জেগে থাকে মোর—
স্বপ্ন পূরণের আকাশ-কুসুম ভাবনা!
ঝরা পাতার হৃদয় হয়ে সয়ে যাই যত যাতনা,
মনে হয়, আর না, আর না—
দেহের শীষে লেগে থাকুকনা মনের অশেষ ভাবনা।
