শংকর ব্রহ্ম

কবিতা - অনুরাগ

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

অনুরাগ
শংকর ব্রহ্ম

হো হো করে হাসি বলেই
তোমরা আমার গোপন কান্না শুনতে পাও না।

চোখের জলে কলম ডুবিয়ে
ইতিহাস লিখছেন, নিগ্রো কবি ল্যাংস্টন হিউজ
আর বুকের রক্ত কলমে ভরে
প্রতিবাদী কবিতা লিখছেন
নিগ্রো যুবতী ম্যারী ইভান্স।

অলক্ষ্যে এক ফন্দীবাজ আড়কাঠি নাড়ছে
অথচ আহাম্মক জানে না
আপোষহীন এক কবির কাছে
স্বাধীনতাকামী এক যুবতীর কাছে
ভয়ের কিছুই নেই এমন কি মৃত্যুও না।

পরে পড়বো
১৫

মন্তব্য করুন