অট্টালিকার চূড়ায় দাঁড়িয়ে,
হতে চেয়েছি আমি আকাশের সমান।
বিশালতাকে বুকে ধারণ করতে যেয়ে,
বুঝেছি বারে বারে, আমি কত ক্ষুদ্র, ক্ষুদ্রাকার!

সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে,
আমি হয়েছি ভগবান রাতারাতি!
আমাকে নিয়ে সে কি মাতামাতি!
ভালো না মন্দ সেদিকে কার মন?
যেদিকে দুনিয়া হাতের মুঠোয়,
সেদিকেই ঈশ্বর!

ছুটছি আসলে কিসের জন্য, আমি তো নই বন্য,
আমি করি মুক্ত চিন্তা, তবে মুক্তমনা নই!
না কিশোর, না যুবক, না বৃদ্ধ
যতদিন না পৌছাবে হৃদয়ে এ বার্তা বাণী,
তুমি যেই হও না কেন, তোমার জীবন থাকবে প্রশ্নবিদ্ধ!

পরে পড়বো
১২

মন্তব্য করুন