বাইরে যা দেখি সব কিছুরই অন্তরের ছায়া,
আঁধার হতে স্পর্শের সীমানায় এসে যাওয়া;
আসল দেখা চোখে নয় অন্তরেরই হয়,
নীরবতায় অস্তিত্বের সাথে কথা বলা যায়।
চোখ বুজলেই যে রূপ জাগে মনের পটে,
সে যেন আসল সত্য, ক্ষণিকের চলমান জগতে;
চেনা-ছোঁয়া-স্পর্শ, অনুভবেই শেষ কথা—
মনের আকাশেই লেখা হয়ে থাকে হাসি আর ব্যথা।
শব্দের কোলাহল থেমে যায় কিছু দূরে গিয়ে,
গান থেমে গেলে সুরের আবেশ নিয়ে যায় দূরে;
হৃদয়ের নিভৃতে আলোর রেখা ঢাকা থাকে আঁধারে,
খুঁজে না পেলেও তাঁরে রয়ে যায় চিরতরে।
বাহিরের চপলতা বালির বাঁধের মতোই ভঙ্গুর,
অন্তরের আলো চির জ্যোতিষ্মান সীমাহীন সুদূর;
সব থাকে হৃদয়ের মাঝে, তবু শূন্যতা বিরাজে,
দৃশ্যের আকর্ষণ ধূসর সুক্ষ কোণ হৃদয় মাঝে।
