তন্ময় দত্ত মিশু

কবিতা - মানুষ কিভাবে বেঁচে থাকে?

তন্ময় দত্ত মিশু | পরিশুদ্ধ
শনিবার, ৩০ মে ২০২৬ প্রকৃতির কবিতা, রূপক কবিতা

কত নদী কত দিকে বয়ে যায়
কত মানুষ কত বিচিত্র দিকে চলে যায়।
সব দিক ঘুরা শেষে
প্রতিটি নদী ঠিকি সাগরে এসে মিশে যায়।
কিন্তু মানুষ, মানুষ ঘুরতে ঘুরতে একদিন হারিয়ে যায়
হারিয়ে যায় অজানায়, হারিয়ে যায় সব বাঁধা ফেলে
হারিয়ে যায় একেবারে, চলে যায় চিরতরে।

নদী সাগরে মিশে যায় সবাই জানে,
সাগর মহাসাগরে বয়ে যায়, তরঙ্গ তার রাস্তা চেনে।
কিন্তু মানুষ কোথায় যায়, কেউ-ই ন জানে!
কেউ-ই ঐ রাস্তা ন চিনে!

মানুষ কি আদৌ কোথাও যায়!
পৃথিবীর মায়া ছেড়ে আদৌ কি পালানো যায়!
না পালালে মানুষ আবারও কোথায় যায়?
মানুষ কি নদীর সাথে মিশে যায়!
মানুষ কি বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে!
তীব্র গরমে অতিষ্ঠ হলে
মানুষ কি মানুষের কষ্ট দেখে!
বৃষ্টি হয়ে শীতলতা ছড়িয়ে
মানুষ কি আবারও বাঁচে আনন্দে!

সবশেষে, মানুষ কি তাহলে অন্ততকালের জন্য
এক ফোঁটা বৃষ্টি হয়ে বেঁচে থাকে?

পরে পড়বো
১০

মন্তব্য করুন