কবিতা — অনন্তের অধিকারি

বুধবার, ০৩ জুন ২০২৬ রূপক কবিতা

অনন্তের অধিকারি
শংকর ব্রহ্ম

আমি যদি হই অনন্তের অধিকারি
তবে ডু্বি আর মরি তাতে কার কি?
দুঃখ সুখে কেঁদে হেসে
পাগল হাওয়ায় কোথায় যাব ভেসে
হিসেব যে কেউ তার রাখবে না শেষে

একবার দিলে মন ফিরে যাওয়া যায় না
সেটা যাকে তাকে তাই তুলে দেওয়া হয় না
মোহে পড়ে যদি ভুল করি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি
আমি নাকি আজ অনন্তের অধিকারি !

৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা