কবিতা — কামনা

বুধবার, ০৩ জুন ২০২৬ স্মৃতিচারণ

কামনা
শংকর ব্রহ্ম

প্রথাসিদ্ধ ভালবাসা বলে হয়তো কিছুই নেই আর
তবু কিছু প্রেম থেকে যায় হৃদয়ে সবার,
তা দিয়েই চাষবাস চলে বারমাস।

মাছেদেরও ভালবাসা বিনিময় চলে শ্যাওলায় জলে,
তাদের ব্যথার অশ্রু জলে মেশে বলে
অনেকে জানে না
তাদেরও হৃদয়ের বিনিময় চলে,
নীরবে তাদেরও বুকে কামনারা জ্বলে।

৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা