কবিতা — অচিরেই শিলাবৃষ্টি হবে

শুক্রবার, ১৯ জুন ২০২৬ রূপক কবিতা

কালো মেঘের রাজসভাতে
বসে কাকের দল,
শকুনেরা দেয় ফরমান
লুটে নাও সব ফল।
ধানের ক্ষেতে বিষের হাওয়া,
শুকায় সবুজ প্রাণ,
নেকড়েরা আজ রাখাল সেজে
করছে শাসনদান।
শেয়াল পরে সোনার মুকুট,
বাঘে বাজায় বাঁশি,
সত্য এখন খাঁচায় বন্দী,
মিথ্যা হাসে খাঁসি।
নদীর জলে কালি মেশায়
লোভী কারবারি,
জোনাকিদের আলো কিনে
রাত করেছে ভারী।
বটের ডালে পেঁচা বসে
দিচ্ছে নীতির পাঠ,
চোরের হাতে বিচারখাতা,
বন্ধ ন্যায়ের ঘাট।

১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।
চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা।

৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা