কবিতা - অর্পণ সজীম শাইন মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা অদৃশ্য ভাবনার মৌন চোখে অরণ্যের ছায়া, পর্যটকের দৃষ্টিতে ভাসে জাগতিক রূপের মায়া। প্রকৃতির শিথিল বসনে তৃষিত মাতাল মন, ক্লান্ত শরীরে অদেখা হিমালয় দেখার পণ। অপলক নেত্রে চেয়ে থাকে সময়ের দর্পণ, বাতাস এখানে সুরে বাজে,সব করে অর্পণ। ♥ ০ পরে পড়বো ৩৩৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন