সুদীপ তন্তুবায় নীল

কবিতা - পরিণাম

সুদীপ তন্তুবায় নীল
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

অভিনয় দিয়ে বেঁধেছিলি ঘর
অবহেলা তোর নাম।
প্রিয়জন যদি প্রয়োজন হয়
বিচ্ছেদই পরিণাম!

আবেগে তো আর জীবন চলে না
নাই বা রইলি তুই।
নিজের পাশেতে দাঁড়িয়ে এখন
নিজেকেই আমি ছুঁই।

সময় তো আর শুনবে না কথা
আপন খেয়ালে বয়।
পথ চেয়ে থেকে অপেক্ষা মানে
সময়ের অপচয়।

পরে পড়বো
২৬১
মন্তব্য করতে ক্লিক করুন