সুদীপ তন্তুবায় নীল

কবিতা - পরিচয়

সুদীপ তন্তুবায় নীল
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

চোখের শহরে কান পেতে শোনো
বৃষ্টিরা গান গায়।
ঘুমের বালিশে রোদ্দুর এসে
পরিচয় রেখে যায়।

স্বপ্নেরা কিছু বেঁচে আছে, তাই
বয়ে চলে সংসার।
যন্ত্রণা হাসে, সুখেদের তবু
কমে না অহংকার!

জীবনের পথ এভাবেই চলে
এভাবেই বয়ে যাক।
রোদের শহরে স্বপ্ন সাজিয়ে
শান্তিরা বেঁচে থাক।

পরে পড়বো
৩০০
মন্তব্য করতে ক্লিক করুন