সুদীপ তন্তুবায় নীল

কবিতা - নতুন আলো বাসুক ভালো

সুদীপ তন্তুবায় নীল
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ বিরহের কবিতা

নতুন আলো বাসুক ভালো
সাত সকালের মতো,
নাই বা ফিরুক বুকপকেটের
ফুরিয়ে যাওয়া ক্ষত!

পাখির ডানায় গল্প আসুক
কাব্য ফিরুক ঘরে,
তাদের ছোঁয়ায় মন শহরে
কান্না যদি মরে!

পরে পড়বো
৩০২
মন্তব্য করতে ক্লিক করুন