সুদীপ তন্তুবায় নীল

কবিতা - সবাই একলা

সুদীপ তন্তুবায় নীল
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ বিরহের কবিতা

দুঃখে বিপদে যাদের পাশেতে
ছিলাম বন্ধু হয়ে,
তারাই আজকে চিনতে পারে না
না চেনার অভিনয়ে।

কেউ কারো নয়, শুধু অভিনয়
স্বার্থের ধূলো পথে,
আলো নিভে এলে সবাই একলা
সময়ের মতামতে।

পরে পড়বো
২৪০

মন্তব্য করুন