দুদিকে সমান জ্বলি : প্রথমত : মাটির ভিতরে বহুকাল,
তারপর তোমরা যখোন তোলো এটা ওটা
তোমাদের কারখানায়
মেশিনে চুল্লিতে আমি টের পাই আমার আত্মায় এক অন্য আগুন!
মাটির মিথুন ভেঙ্গে এত আমি জ্বলি!
ওরা কেউ এতটা জ্বলেনা!
এত বনস্থলী, এই বনের প্রবাহ, ইতিহাস, মাটি চাপা এত উপবাস
কারো কাছে নাই আর এত দাহ, এত অভিমান।
দুদিকে সমান জ্বলি : রেণু রেণু আমার পরান পোড়ে
ওরে জনস্থলী-মুখ খুঁজে চলি, তবু দেবেনা মানুষ!
হীরা হতে দেবেনা আমাকে, দ্যাখো, করেছে কি দ্যাখো :
আমার আত্মায় ওরা অমঙ্গল দাহ দিয়ে আমাকে বৃথাই
করেছে নিশ্চল ছাই, এঞ্জিনে, লোহায়
এ আগুন তোমাতে পৌঁছায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী