পৃথিবীর সুখের বাগানের তরুলতায়—
বিষাদ-লতাও অনেক কুঁড়ি ধরে রয়,
ব্যথার কুসুম কখন যে ফোটায়;
বেদনায় হৃদয় ভরে দিয়ে যায়,
ক্লান্ত জীবনে ক্ষণিকের সুখ-সন্ধ্যায়।
জীবন শুধু নয় তোমার ভালোবাসা,
কিংবা নিছক আমার হৃদয়ের আশা;
সময় তো কেবল না বলে চলে যায়—
সব চাওয়া-পাওয়া, দুঃখ-বিষাদ যত
মিশে যায় ওই আলো-আঁধারে সন্ধ্যায়।

মন্তব্য করতে ক্লিক করুন