Amarendra sen

কবিতা - আসবেনা ফিরে

Amarendra sen
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ গান, বিরহের কবিতা

এ ধরায় কোনোদিন আর
জানিনা দেখা হবে কিনা ,
স্মৃতি হয়েই রয়ে যাবে তুমি
তোমায় হয়ত আর পাবনা ।
ক্ষনিকের দেখা ক্ষনিকের কথা
ক্ষনিকের হাসা হৃদয়ের ভাষা
দিয়েছে লিখে মনের মাঝে
কতনা দিনের সুখের ভাবনা। ।
সকালের সতেজ ফুলের মতো
মনের বনে রবে চির অমলিন
স্মৃতির পরশে মনর হরষে
খুজিবে হৃদয় তোমায় নিশিদিন ।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন