Amarendra sen

কবিতা - আসবে না ফিরে

Amarendra sen
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ বিরহের কবিতা, রূপক কবিতা

জানি এ ধরায় কোনোদিন—
আর দেখা হবে না;
বলতে বিদায় মন ভেঙে যায়,
নয়নের পাতায় অশ্রু ঘনায়,
লাগে বিষম বেদনা।
পাওয়া আর না পাওয়া,
দেখা আর না দেখা;
শুধু এক ভাবনা;
মনে মনে পাওয়া ,
আর কাছে থেকে পাওয়া —
যদিও এক হয় না;
চলমান সময়ের অমোঘ খেয়ায়
আলো আর ছায়া এক হয়ে যায়,
নয়ন শুধু খুঁজে বেড়ায়,
জেগে রয়, না পাওয়ার যাতনা ।

পরে পড়বো
৬২
মন্তব্য করতে ক্লিক করুন