ভালোবাসা কিন্তু এমনি হয়না-
ভালোবাসা মনে হয় যেন
প্রাণের একটা আত্মিক টান।
আমাদের যে সত্তার ভালোলাগা,
অস্তিত্বের চাহিদা,
সেটা মুখে না বলতে পারলেও,
কাজে কর্মে দেখা যায় ;
এভাবেই মানুষের ভালোবাসা-
ভালোলাগা পছন্দ অপছন্দ প্রকাশ পায়।
যদি কাউকে দেখে মনে হয়-
সেই মানুষটি আমার মনের মানুষ ,
তারপরে যদি তার কথা বার্তা ভাব ভঙ্গি,
চলন বলন দিয়ে সেটা আরো দৃঢ় হয়-
তখন মনে হয় সেই মানুষটি
আমার সত্যি ভালোবাসার পাত্র ;
তাকে কিভাবে খুশি করা যায় ,
তার কোন সমস্যার সমাধান করা যায়-
তাই নিয়েই মন বিভোর হয়ে থাকে;
আর তার একটু কিছু ভালো লাগা পূরণ করতে পারলে-
নিজেকে ধন্য মনে হয়,
মন আনন্দে ভরে যায় তার সুখে-
এটাই ভালোবাসার লক্ষণ;
ভালোবাসা মানে তার ভালোতে বাস করা ।
আর যাকে তেমন লাগে না মন থেকে-
কিন্তু কোনো ভাবে তার সাথে জীবনে জড়িয়ে আছি
সেখানে পদে পদে বিক্ষেপ আসে ,
তার নাকটা সোজা হলেও বাঁকা লাগে,
কান দুটো সুন্দর হলেও বাদুরকান মনে হয় ,
তোমার ভালো করতে এলেও-
তাকে তাচ্ছিলো করতে ইচ্ছে হবে ,
খুঁজে খুঁজে তার ভুল ত্রুটি বার করার সখ হবে ,
ব্যতিব্যস্ত করে তুলতে ইচ্ছে হবে কারনে অকেরনে ,
কখনো কখনো তাকে অপমান করতেও ছাড়বে না।
কিন্তু যাকে ভালোবাসো তার ভুল হলে তাকে খোটা দেওয়া দূরের কথা,
বরঞ্চ বলবে ওতো কিছু নয় ভুলে গেছো আগামীতে একটু চিন্তা রেখো ,
সব ঠিক হয়ে যাবে।
প্রথমটা অখণ্ড অন্যটা ভাঙ্গা ভাঙ্গা;
ভালোবাসা আরেকটা বিপ্রকর্ষ ।
কবিতা - ভালোবাসার বিপ্রকর্ষ
Amarendra sen
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
অন্যান্য কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
১৩৫
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করতে ক্লিক করুন