আজি একেলা বাদলের দিনে,
তোমারে পড়িছে বিরহী মনে;
বাহিরে বহিছে শ্রাবণের ধারা—
সারা রাত, সারা দিন বিরামহীন।
অন্তরে কত ভাবনার আনাগোনা—
বিরহ-মিলনের গাথা অন্তবিহীন;
কেবা খোঁজে কারে বিশাল ধরায়,
কার নয়ন কারে খুঁজে বেড়ায়?
কখনো কারেও দেখে মনে মনে,
মিলনের আশে বিরহী দিন গোনে।
উতলা হয়েছে মোর একলা হৃদয়,
আজি এই শ্রান্ত বাদলের দিনে;
প্রাণমন খুঁজে কোথায় সে জন—
বিরহী সুর দিয়ে চায় নিতে চিনে।

মন্তব্য করতে ক্লিক করুন