Amarendra sen

কবিতা - জীবনের ভগ্নস্তুপ হতে

Amarendra sen
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জীবনের ভগ্নস্তুপ হতে বাঁচার আর্তনাদ
ধরণীর কানায় কানায়;
ভাগাড়েই শুধু নয়-
সাজানো ফুলর বনে রাজ প্রাসাদে ,
কান পেতে শুনি-
দিনের আলোয় আর নিশুতি রাতে,
অনন্ত অশ্রু হৃদয়অনলনিঃসৃত বাঁচার আর্তনাদে,
ঘুম ভেঙ্গে যায় কান পেতে রই ।
সুন্দর সুঠাম শরীরে মস্তিষ্কের কোষগুলিতে
বাঁচার ভীষণ আর্তনাদ;
জানা অজানার পাওয়া না পাওয়ার
জীবনের বিভীষণ সম্বাদ ;
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে শুধু দীর্ঘ নিঃস্বাস
হিসাব মেলানোর করুন আর্তনাদ।
আবার শীর্ণ শরীরে দুটি বাড়ানো হাত
ক্ষুধার অন্নের বিভীষণ আর্তনাদ।
রূপসী যেন ভোরের ঊষসী সবার প্রিয়
জীবনের সব কিছু পেয়েও বাঁকা শশি –
আনন্দের জ্যোৎস্নায় লুকিয়ে রয়
অতৃপ্তি কলঙ্গছায়া আর সুখাগ্নির আর্তনাদ ;
জন্মিলে মরিতে হবে কিন্তু মরার আগে
প্রিতিদিনের মরণ জীবন্ত ভবে ,
জীবনের ভগ্নস্তুপ হতে ভেসে আসে
অন্তরের অন্তস্থলে অনন্ত অনুভবে ;
কোন সেই বাঁচার দুর্দম দুর্গম প্রাসাদ
যেথায় যাওয়ার আজীবন তীব্র আর্তনাদ
যেখানে নেই জীবন্ত জীবনে
প্রতিক্ষণে মরণের ঘূর্ণি বিলাসের সুনিপুণ ফাদ ।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন