মন যা চায় তাতো পায় না
আশা গেলে তবু- মন থেকে যায় না,
চেয়ে চেয়ে মন শুধু পরে রয়-
অতৃপ্ত রয়ে যায় কতনা ভাবনা ।
যারে দেখা গেলো কিছু বলা গেলো না
যে ছুঁয়ে গেল তবু কাছে এলো না
ফুলের মতো হেসে সুরভির রেশে
দিয়ে গেল কতনা মধুর বেদনা।
না চাহিতে যারে পাওয়া যায়
যে পাশে এসে রয় তারে মন চায় না
যত দুরাশা তারেই করি ভরসা
তারে নিয়ে মনে কতনা ভাবনা।
আশার ধরায় দিন চলে চায়
কিসের ভরসা হৃদয় জানেনা
দিনে দিনে আশা শুকিয়ে যায়
তবু নিরাশায়- মন আশা ভুলেনা
আশার কুহক এক মধুর যাতনা
তবু তারে লয়ে কতনা ভাবনা ।
কবিতা - কতনা ভাবনা নিভে যায়
Amarendra sen
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
১৩৭

মন্তব্য করতে ক্লিক করুন