Amarendra sen

কবিতা - সেই স্মৃতি বিরাজে

Amarendra sen
মঙ্গলবার, ২১ মে ২০২৪ প্রেমের কবিতা

সেই স্মৃতি আজও বিরাজে
দেখা হয়েছিল না জানি কোন কাজে।
যেন পূবের হাওয়ার হঠাৎ ছোঁয়া
লেগেছিল মনে এসে অলস সাঁঝে,
মেঘলা রাতে চাঁদের চকিত হাসি
যেমন ভাসে কালো মেঘের মাঝে।
চপল তৃষিত কাজল-নয়ন দু’টি
নীরব মৃদুল হাসির আনন মাঝে
মিলিয়ে যায় প্রাণের মাঝে এসে
হারানো সেই রাঙা অরুণ লাজে।

পরে পড়বো
৩০৮
মন্তব্য করতে ক্লিক করুন