Amarendra sen

কবিতা - ক্ষুদ্র সুখ

Amarendra sen
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

পার্থিব ভোগ দেয়না শান্তি
মেটেনা মোদের জীবন সাধ
ভোগের পরিণতি তৃপ্তি নয়কো
আশা ভঙের ঊষর অবসাদ।
ত্যাগেই আছে তৃপ্তি শুধু
মনের দুয়ার খুলে দেয়
ভালোবাসার জোয়ার ভেসে
ক্ষুদ্র জীবন সুখে বয় ।
আরো বেশি আরো চাই
চাওয়ার যেন শেষ নাই ,
জীবন পথে এটাই কিন্তু
সুখের সামনে গভীর খাদ
বন্ধুর মতো হৃদয়ে এসে
ঘটায় সুখে সুখের পরমাদ।

পরে পড়বো
৫৩৭
মন্তব্য করতে ক্লিক করুন