Amarendra sen

কবিতা - তুমি কি ভুলে গেছো মোরে

Amarendra sen
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

তুমি কি ভুলে গেছো মোরে?
এই জীবন হতে গেছ বহুদূরে;
কত দিন দেখি নাই তোমায়—
বারে বারে আজও মনে পড়ে।
সেই হাসি সেই ফুলবন,
সেই চাওয়া সেই দু-নয়ন;
এত নিশি এত দিন পরে—
আজও মন ভুলতে না পারে।
যেমন বাঁশি বাজলে দূরে,
ভেসে আসে মৃদু মৃদু সুরে;
সেই সুর লাগে অতি মধুর—
মন চায় শুনিতে বারে বারে।
তেমনি স্মৃতি যত যায় দূরে,
আকুল হৃদয় চায় ফিরে ফিরে;
পুরানো স্মৃতি হয় না বিস্মৃতি—
আসে ফিরে বারে বারে হৃদয়ের নীড়ে।

পরে পড়বো
১৮০

মন্তব্য করুন