@muhammadimran
মুহাম্মাদ ইমরান Muhammad Imran
জন্ম তারিখ: সোমবার, ২০ জুন ১৯৮৩
জন্মস্থান: ভাঙ্গা, ফরিদপুর
পরিচিতি:
কবি মুহাম্মাদ ইমরান যিনি কবি ইমরান নামে পরিচিত' তাবৎ দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের কবি। মানুষের পুষে রাখা অন্তর্নিহিত অনুভূতিগুলো চিত্রায়নে কবি প্রায় অদ্বিতীয়। ইংরেজি
সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষের পর মুহাম্মাদ ইমরান সাহিত্য জগতে থিতু হন।ছাত্রজীবনে তিনি প্রবলভাবে কবি ইয়েটস ও অডেন দ্বারা প্রভাবিত হন। মুহাম্মাদ ইমরান বাংলাদেশের একমাত্র কবি যিনি লেজার ভিশনের প্রযোজনায় শুধুমাত্র চিঠি দিয়ে প্রিয়তা নামক একটি অ্যালবাম বের করেন। ২০১৬ সালে প্রকাশ হওয়া সেই সাড়া জাগানো চিঠির অ্যালবামের আবৃত্তি করেন দেশসেরা আবৃত্তিকার শিমুল মুস্তাফা। পরবর্তীতে মুহাম্মাদ ইমরানের ইতি তোমার হাসু ও অমানুষ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় যা তাকে নিয়ে যায় পাঠকমনের চিলেকোঠায়। মুহাম্মাদ ইমরান, পুরো নাম মুহাম্মাদ ইমরান হাসান রিপন । ২০ শে জুন ১৯৮৩ সালে কবির জন্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাসামদিয়া গ্রামের কোর্টপাড় এলাকায় । তার বাবার নাম আইনউদ্দীন উকিল ও মায়ের নাম দেলোয়ারা বেগম। কবি ইমরান মূলত তাত্ত্বিক দুঃখবাদী কবি যা তাকে আত্মার কবি হিসেবে দাঁড় করিয়েছে । মানুষের সূক্ষ্ম অনুধাবনের রন্ধ্রে রন্ধ্রে আঘাত হানার ক্ষমতা--কবি মুহাম্মাদ ইমরানকে পৌঁছে দিয়েছে বাংলাদেশ, কলকাতাসহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের দরবারে ।
কবিতার মোট সংখ্যা: ২টি
-
অনিমেষের ছাড়পত্র । শতাব্দীসেরা চিরকুট । মুহাম্মাদ ইমরান । বুধবার, ২৬ আগস্ট ২০২৬
-
শুধু একটা মানবীর জন্য শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম