আজিজুল হক

কবিতা - লাল মানে প্রশ্ন

আজিজুল হক

কমিউনিস্ট মানে—
চুপ করে না থাকা ইতিহাসের ভিতরে
একটা ফাটল,
যেখানে প্রথম প্রশ্ন জন্মায়।

কমিউনিস্ট মানে—
ভয়ে কাঁপতে থাকা রাতের বুক চিরে
একটা কণ্ঠস্বর বলে ওঠা—
“কেন?”

কমিউনিস্ট মানে—
রক্তমাখা মাটিতে দাঁড়িয়ে
না হারার জেদ,
মুঠো শক্ত করে ধরা প্রতিরোধের আগুন।

যখন অন্যায় আইন হয়ে যায়,
যখন সত্যি হয়ে ওঠে অপরাধ,
তখন কমিউনিস্ট মানে—
হেঁটে চলা বিপরীত স্রোতে,
একটা আগুন,
যা নিভতে জানে না।

কমিউনিস্ট মানেই—
ক্ষুধার বিরুদ্ধে রুখে দাঁড়ানো রুটি,
শোষণের বিরুদ্ধে উঁচু হয়ে ওঠা মুষ্টি,
আর অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াই।

লাল নিশান মানে শুধু রঙ নয়,
ওটা জমে থাকা রক্তের স্মৃতি,
ওটা অসমাপ্ত স্বপ্নের ডাক,
ওটা ভাঙা মানুষের পুনর্জন্ম।

কমিউনিস্ট মানে—
শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা,
যতক্ষণ না পৃথিবীটা
সুন্দর হয়ে উঠে
*মুক্তির মন্দির সোপান তলে……।
…………..

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন