কবিতা — মানুষ

রঙ বদলাতে দেখিনি।
দেখেছি, মানুষের ভেতর থেকে
মানুষ সরে যেতে।

জল নেমেছে নদীতে, জঞ্জাল নেমেছে সমুদ্রে,
আর শ্রদ্ধা—
কোন অদৃশ্য নর্দমায় হারিয়ে গেল, খেয়াল করিনি।

শুধু দেখেছি,
প্রেম একদিন দরজায় এসে মানুষ খুঁজছিল।
ভেতর থেকে উত্তর এসেছিল…
“এখানে এখন আদর্শ থাকে!”
………. ……..

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা