না খেয়ে পান্তা দুধ রোদে পোড়া গায়ে,
উঠুক সময় মেতে ভিন দেশী চায়ে,
দেখবো না মেলে আশা।
বাংলা আমার ভাষা
গরবে রাখবো উঁচে সবিনয়ে নমি -
কথাগুলো বলোনি কি তুমি!
বোশেখের মেলা ভুলে চাওমিন জুসে,
ড্যাড মাম হোক জয়ী পার্টিতে ফুঁসে।
শহীদের বাক পণ
চষে যাবো আজীবন
মা মাটির পদতল সযতনে চুমি -
কথাগুলো বলোনি কি তুমি!
রক ব্যান্ড দিক তাড়া
হাতে নিয়ে একতারা
সাজাবো পাকুড় শাখ আধো আধো ঘুমি -
কথাগুলো বলোনি কি তুমি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী