বোরহানুল ইসলাম লিটন

কবিতা - ছেঁড়া ভীমরতি

বোরহানুল ইসলাম লিটন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রূপক কবিতা

যা ভেবে হারাতে চাই
যেচে এক, বেভুলা খাতায়,
চেয়েও পারি না আমি
ঝরাতে তা, রূপকে পাতায়!

পারি না ভাবনাগুলো
বুকে রেখে, করতে যতন,
মেনেই নীরবে লিখি
রোজই বসে, কবির মতোন।

একদিন থেমে যাবে
নিশ্চয়, হৃদয়ের গতি,
তবু ভাবি যদি থাকে
জেগে ক’টা, ছেঁড়া ভীমরতি!

পরে পড়বো
৩২১

মন্তব্য করুন