নদীর ঢালে একলা রচে আউলা মেঘের প্রীতি,
মানছি তুমি ঘাঁটতে পারো ভাঙা বুকের স্মৃতি!
তবু কি তার কণ্ঠ বিনে
রোখ তুলে হোক একশ’ তিনে
ভাবতে পারো খুব সুদিনে ঘুরছে তালে ক্ষিতি?
মানছি তুমি ঘাঁটতে পারো ভাঙা বুকের স্মৃতি!
পানসি নায়ের বৈঠা ফেলে সিন্ধু থেকে দূরে,
হয়তো পারো পঙ্খি সেজে চান্দে যেতে উড়ে!
না পেলে তার আঁখির জ্যোতি
শান্ত রেখে ব্যাকুল মতি
তাই বলে কি চাইলে অতি গাইতে পারো সুরে?
হয়তো পারো পঙ্খি সেজে চান্দে যেতে উড়ে!
ইচ্ছে মতো ধন বা জনের ভাণ্ডে যেচে গিরি,
ভাবতে পারো ’আমার ভুবন শ্যামলা বাটের সিঁড়ি!’
স্নিগ্ধ হাসি না দেখে তার
যতো সাজো দেব অবতার
দেখতে পারো টান করে ঘাড় বঙ্গ মাতার ছিরি?
ভাবতে পারো ’আমার ভুবন শ্যামলা বাটের সিঁড়ি!’
চুপটি রেখে ঝোপের আড়ে ষণ্ডা বুকের বেলা,
তেষ্টা পেলেই ক্যান তবে ভাই তারেই করো হেলা?
জানটা ভেবে দোআঁশ মাটি
কও না রেখে পরিপাটি
সে বিনে হয় চিত্ত খাঁটি কিংবা সুখের খেলা?
তেষ্টা পেলেই ক্যান তবে ভাই তারেই করো হেলা?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী