দর্পণ কবীর

কবিতা - বেহুলা বাংলাদেশ

দর্পণ কবীর
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ দেশাত্মবোধক কবিতা

গড়ানো পাথরের মতো দু’চোখ থেকে
নেমে গেল লক্ষ বছরের অন্ধকার ঘুম-পাথরের!
ও পিঠের অন্ধকার মুছে, পৃথিবীর এ পিঠে সূর্যস্নানের উৎসব
খরস্রোতা নদী, কবিতার দেয়ালে শব্দ—
ছেনী-হাতুড়ির নিমগ্ন কারুকম সৃষ্টি এবং স্রষ্টা— অবিনশ্বর প্রেম।

আলোকিত পৃথিবী চুমো খায় ভেজাপাতা
লক্ষ বছরের জমে থাকা গোপন অশ্রুকণায়
স্বপ্নের বিনির্মাণ, আর শৃঙ্খল ভেঙে শুরু ঋতুবিবর্তন।
আমার ভেতরে জন্মের আয়োজন।

চোখ মেলে জেগে ওঠে বেহুলা বাংলাদেশ!

পরে পড়বো
৫০৯
মন্তব্য করতে ক্লিক করুন