অভাব তুমি এসেছ বুঝি মানুষ চিনিবার তরে,
তুমি না এলে বুঝতাম না কে নিবেদিত মোর তরে।
ভাবতাম যাদের আপন খুবই যেন নয়নের তারা,
বিপদে সময় দেখলাম তাদের ব্যবহার দায় সারা।
বড় জেঠা মোর রেগে শুধাইতিস বোল তো কথা ভালো,
পাড়ার চাচা উস্কানি দেয় তুমি যে অনেক বড়।
বড় ভাই কিছু বুঝাইতে এলে চটে যেতাম তার উপর,
পাড়ার দাদা উঠাইত মোরে দিয়ে ভন্ড খবর।
অর্থের খোঁজে আজ সকালে গেলাম বন্ধুর কাছে,
আত্মবিশ্বাসে কহিল হেসে"এনজিও সম্পর্ক আছে।"
কইলাম তাই অনুনয় ভাই যাই তবে বিকেল বেলা,
জানিত কে যে মোর বিপদে সে করিবে খেলা।
বাজারে র কোনে বসে কহিলাম দরবেশ তুমি মস্ত পাগল,
কাদের পিছে ঘুরলে হায় যেন গলায় দড়ি দেয়া ছাগল।
কেউ বলিত মায়ের ওষুধ,বাজার নেই কারো বাড়ি,
বোনের বিয়ে যে মধ্য রাতে বৃষ্টিতে বাজার সারি।
ডিশ লাইনের ব্যবসায় যাব নিন্দুক ছিলো পাশে,
চাচা মোর বসে কহিল বাবা এতে হারাম আছে।
ঝগড়া বিবাদ করিলাম তাই লোকবল মোর পাশে,
শেষে দেখিলাম ছিলো সবাই চা-পান খাওয়ার আসে।
হোঁচট খেয়ে শিখিলাম যত বইতে হইনি শেখা,
শুনতাম যদি বৌয়ের কথা পেতাম না এত ব্যথা।
শিক্ষা টা যে আগেই পেলাম কাদের ভিতর কালো,
দুনিয়ার আজ সম্পর্কের মাঝে আপন দের আলো জেলো।
দরবেশ আল আমিন জনপ্রিয় লেখাগুলো
মহা কালের খেয়া
৫৫ বার পঠিত
অভাগা বাবার চিঠি
২৯ বার পঠিত
দম্ভের দশ হাজার
১৬ বার পঠিত
মহা কালের খেয়া
১৪ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ