তোমাকে শোনাবো বলে, লিখেছি যে কত কবিতা,
যদি কখনো আবার দেখা হয় পথে, তাকাবে কি প্রিয়তমা?

​নাকি চেনা সেই চোখ দুটো অচেনার বেশে,
হেঁটে চলে যাবে ভিড়ের মাঝে, অন্য কোনো পথে?

​কত বসন্ত কেটে গেল একা, কত শ্রাবণ গেল ঝরে,
সব না-বলা কথা ছন্দ হয়ে ডায়েরির পাতায় মরে।

নিশ্চুপ অভিমানে দূরে সরে আছ, জমিয়েছো মেঘের ভার,
একবারও এসে জানতে চাইলে না কেমন আছি আর।

​হয়তো কোনোদিন থমকে দাঁড়াবে ব্যস্ত পথের বাঁকে,
স্মৃতির ধুলোরা উঁকি দেবে এসে তোমার চোখের কোণে।

​যদি নাও বলো কথা, যদি নাইবা মেলো হাত,
কবিতার ছন্দে কেটে যাবে মোর সহস্র কালো রাত।

​তবু লিখে যাবো প্রেম, লিখে যাবো কাব্য, শুধু তোমাকেই ভেবে—
যদি কোনোদিন অবহেলা ভুলে, একটি পলক চাও ফিরে।