জালাল উদ্দিন রুমি

কবিতা - আর কত !

জালাল উদ্দিন রুমি
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ বিবিধ কবিতা

যন্ত্রণাদগ্ধ এই জীবন নিয়ে
আর কতদিন তুমি
চিন্তার জাল বিস্তৃত করবে?
আর কতদিন
অনিষ্টকর এই পৃথিবীকে নিয়ে
ভাবতে থাকবে তুমি?
এই ভাবনাগুলি
শুধু একটিই সমাধান দিতে পারে তোমায়,
আর সেটি হলো–
তোমার জীবনীশক্তির ক্ষয়।
তাই এসব অনুভূতিকে
আবর্জনা হিসেবে আর না ভেবে,
বরং বন্ধ করে দাও
তোমার চিন্তার দরোজা।

(অনুবাদ করেছেন – মনজুরুল ইসলাম)

পরে পড়বো
৭৬১
মন্তব্য করতে ক্লিক করুন