আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
আমাদের অশ্রু নাই
ছায়া আছে
মাস্তুলের মতো দীর্ঘ কোনো এক আধোসৃষ্ট জাহাজের
খনির চাঙরে ঘুরে—অন্ধকারে—লক্ষ হ্রস্ব দানবেরা হয়তো পেতেছে
তারে টের
তাহাদের পাঁজরের সিঁড়ি বেয়ে যেই রক্ত ভেসে যায় হৃদয়ের দিকে।
সেইখানে ভারতসাগর, ভূমা, ভূমধ্যসাগর
সেইখানে শুক্ল ডানা ভাসে
সূর্যমন্দিরের থেকে
হেলিওট্রোপের মতো নিরেট আকাশে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন