আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; - রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে -
কবিতা — আবার আসিব ফিরে
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
আবৃত্তিতে:
সামস রবি
৩৭৮২২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আবার আসিব ফিরে' রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের একটি অমর কবিতা। এখানে কবি প্রকৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। মৃত্যুর পর তিনি মানুষ বা বিভিন্ন পশুপাখি হয়ে পুনরায় রূপসী বাংলায় ফিরে আসার আকুল ইচ্ছা প্রকাশ করেছেন। ধানসিঁড়ি নদী, শঙ্খচিল, হাঁস এবং প্রকৃতির নানা উপাদানের মাঝে কবির স্বদেশপ্রেম ও নস্টালজিয়া অনন্যভাবে ফুটে উঠেছে।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাফায়াত প্রতীক
শুভ জন্মদিন! 🎈
আতিকুর রহমান অন্তর
শুভ জন্মদিন! 🎈
কণ্ঠ আবৃত্তির উপযুক্ত। যদি শব্দের সঠিক উচ্চারণ হতো তাহলে আরও ভালো লাগতো। আঞ্চলিকতা স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আবৃত্তির একমাত্র ত্রুটি। আমি নিশ্চিত ভবিষ্যতে আপনি আরও সতর্ক হয়ে অসাধারণ অসাধারণ সব আবৃত্তি করবে।