আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন পুলিশের ব্যাটনের তলে নুয়ে থেকে
ফুটবল—গ্রাউন্ডের কাছে ব’সে শকুন চরানো নীল এশিয়ার দুপুরবেলায়
সোডা লেমনেড ভিনো আইসক্রিম জিজ্ঞার বিক্রি করি বিড়ির ধোঁয়ায় মুখ ঢেকে
ঢাউস ঘুড়ির মতো মনে হয় পৃথিবীটা লাল রঙে দুপুরের আকাশে লাফায়।
চারিদিকে জাঞ্জিবর সমুদ্রের কলরব একটি লবঙ্গ নারীর তরে যেন
শানিত জলের বিম্ব—অগণন ছুটে আসে সমস্ত কাবুলজোড়া চকচকে
অসির মতন
কে সে নারী? সে কি নারী? সে কি টাকা? সে কি যশ? সে কি এই শরীরের
সমতা সফেন
কবিতার মতন তার হাড় থেকে মাঝে মাঝে মহাব্যোমে উড়ে যায় এইসব গাঢ়
উদ্বোধন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন